৮১। সূরা আত তাকবীর
আগের ও পরের সূরার সাথে সম্পর্কঃ আগের ৮০ নং সূরা আবাসাতে আল কুরআন হতে দূরে সরে যাওয়া (আয়াত ১৭) এর বিষয়টি উঠে এসেছে। আল কুরআন সম্পর্কে গাফেল থেকে তা থেকে দূরে থাকার ফলে যার মাধ্যমে এই কুরআন মানুষের কাছে এসেছে সেই মহান মানব থেকেও মানুষ দূরে সরে গিয়েছে; যার বর্ননা এসেছে ৮১ নং সূরা আত তাকবীর এ (আয়াত ২৬)। আর আল কুরআন থেকে দূরে থাকার ফলে মুহাম্মাদ (স) থেকে দূরে থাকা হয়েছে যার চুড়ান্ত পরিনতি হিসাবে আল্লাহ থেকে দূরে থাকা হয়ে গেছে। ৮২ নং সূরা আল ইনফিতার এ সেটিই প্রবলভাবে ফুটে উঠেছে (আয়াত ৬ এ)।
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ,

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন