পোস্টগুলি

জুলাই, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

২৫। সূরা আল ফুরকান (সত্য মিথ্যার পার্থক্যকারী)

ছবি
সারসংক্ষেপঃ সূরার শুরুতে আল্লাহ তাঁর বড়ত্ব ও কার্যাবলীর কথা বলেছেন (আয়াত ১-২)। এরপর অজ্ঞ ও উদ্ধত লোকদের কথা ও আল্লাহর বড়ত্বের অস্বীকারকারী কার্যাবলীর বর্ননা দিয়েছেন (আয়াত ৩-৫)। আল্লাহ তাদের এসব কথার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে, নিজে না বলে বরং অবজ্ঞার সাথে মুহাম্মাদ (স) কে দিয়ে বলিয়েছেন যে, আল্লাহ সব জানেন ও তিনি দয়ালু (আয়াত ৬)। এর জবাবে অজ্ঞ ও উদ্ধত অস্বীকারকারী লোকেরা আবার অযৌক্তিক কথা বলতে শুরু করে দেয় (আয়াত ৭-৮)। এর জবাবে আল্লাহ তাদের অযৌক্তিক ও পথভ্রষ্ট হিসাবে আখ্যা দিয়ে দেন (আয়াত ৯)।  এরপর তিনি মুহাম্মাদ (স) এর পরিনতি (আয়াত ১০) ও আল্লাহর বানী এবং মুহাম্মাদ (স) এর রসূল হওয়ার বিষয়টি অস্বীকার করার মূল কারন ও সেজন্য কাফেরদের পরিনতির কথা বর্ননা করেন (আয়াত ১১-১৪)। ২ ধরনের পরিনাম বলার পর তাদের তুলনামূলক বিচার করার জন্য আল্লাহ আহবান জানিয়েছেন (১৫-১৬)। পথভ্রষ্টতার ও ঐ পরিনতির অযুহাত এর জবাব হিসাবে কাফেরদের উপাস্যদের হাজির করা হলে উপাস্যরা নিজেদের সংশ্লিষ্টতাকে অস্বীকার করবে এবং কাফেরদের পরিনতি হবে করুন (আয়াত ১৭-১৯) । (৭ম আয়াতে উত্থাপিত) তাদের প্রশ্ন ও যুক্তির জবাব আল্লাহ দিতে শ...