৭৬। সূরা আদ দাহর
৩ রকম আতিথেয়তা ও জান্নাতের বর্ননাঃ ধরা যাক আপনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছেন। সেখানে ৩ ধরনের আতিথেয়তা পেলেন।
১। আপনাকে বলা হলো ঐখানে শরবত আছে পান করে নেন। আপনি গিয়ে দেখলেন একটা জগে শরবত রাখা আর কিছু ওয়ান টাইম ইউজ প্লাস্টিকের গ্লাস রাখা। আপনি সেখান থেকে আতিথেয়তা গ্রহন করলেন।
২। আপনি গিয়ে দেখলেন সেখানে কাঁচের গ্লাস সাজানো আছে এবং পরিবেশনের জন্য সাহায্যকারী লোকও আছে। আপনি সেখান থেকে আতিথেয়তা গ্রহন করলেন।
৩। আপনি গেলেন। দাওয়াতকারী নিজ হাতে আপনাকে শরবত পরিবেশন করে পান করালেন। আপনি সেখান থেকে আতিথেয়তা গ্রহন করলেন।এভাবে একটি থেকে আরেকটি উত্তম আতিথেয়তার নমুনা আপনি পেলেন। এমন থিমেরই বর্ননা আছে ৭৬ নং সূরা আদ দাহরে। পড়ে দেখুনঃ ৫-২২ নং আয়াত!!!
সবুজ শব্দটি কুরআনে এসেছে ৮ বার। জান্নাতের দরজা ৮ টি। জান্নাতের সাথে সবুজ শব্দটি সবচেয়ে সম্পর্কিত। আল কুরআনের সূরা আনআম, ইউসুফ, কাহাফ, হজ্জ, ইয়াসীন, রহমান, দাহরে এসেছে সবুজ শব্দটি। কালো শব্দটি কুরআনে এসেছে ৭ বার। জাহান্নামের দরজা ৭ টি। জাহান্নামের সাথে কালো শব্দটি সবচেয়ে সম্পর্কিত। আল কুরআনের সূরা বাকারা, আলে ইমরান, নাহল, ফাতির, জুমার, জুখরুফ এ এসেছে কালো শব্দটি।
অর্থাৎ জান্নাত ও জাহান্নামের দরজা মোট ১৫ টি। আল কুরআনে দরজা শব্দটির বহুবচনঃ দরজাসমূহও এসেছে ১৫ বার। এগুলো এসেছে বাকারা, আনআম, আরাফ, ইউসুফ, হিজর, নাহল, সোয়াদ, জুমার, মুমিন, জুখরুফ, কমার, নাবা তে। মজার ব্যাপার হলো, ৭ম বারে আসা দরজা শব্দটির আয়াতটি জাহান্নামের দরজা সম্পর্কিত এবং ৮ম বারে আসা দরজা শব্দটির আয়াতটি জান্নাতের দরজা সম্পর্কিত। কি দারুন মিল!


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন