২৮। সূরা কাসাস (কাহিনী)
মূসা (আঃ) এর ঘটনা, নাম সবচেয়ে বেশি এসেছে আল কুরআনে।বিভিন্ন সূরায় বিভিন্ন ঘটনা, সময়কে প্রাধান্য দিয়ে এগুলো বর্নিত হয়েছে।
আল কুরআনের ২০ তম সূরা ত্বহা তে মূলত আল্লাহর সাথে মূসা (আঃ) এর ঘটনাকে প্রাধান্য দিয়ে বর্ননা করা হয়েছে। ২৬ তম সূরা শুয়ারা তে মূলত মূসা (আঃ) এর সাথে ফেরাঊন এর ঘটনাকে প্রাধান্য দিয়ে বর্ননা করা হয়েছে। ২৮ তম সূরা কাসাস এ মূলত মূসা (আঃ) এর ছোট ও কম বয়সের ঘটনাকে প্রাধান্য দিয়ে বর্ননা করা হয়েছে।সূরার কয়েকটি আয়াতে রব্বি শব্দটি এসেছে, যেমনঃ ১৬, ২৪। ‘রব্বি’ ও ‘রব্বানা’ শব্দটি মূলত দুটি করে শব্দ। ‘ইয়া রব্বি’ ও ‘ইয়া রব্বানা’। কিন্তু ‘ইয়া’ বা ‘হে’ শব্দটি আল্লাহর ক্ষেত্রে বিলুপ্ত করে ব্যবহার করা হয়। আল্লাহ আমাদের খুবই কাছের, আপন বিধায় দূরবর্তি সংক্রান্ত শব্দ ‘হে’ বাদ দিয়ে শুধু রব্বি বা রব্বানা বলা হয়। সুবহানাল্লহ!
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ,


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন