৮৬। সূরা আত তরিক

আগের সূরার সাথে সম্পর্কঃ আগের ৮৫ নং সূরার সূরার শেষে (আয়াত ২২) লাওহে মাহফুয এর কথা বর্নিত আছে যা আকাশে অবস্থিত। পরের ৮৬ তম সূরা আত তরিক শুরু হয়েছে আকাশের কথা দিয়ে।     

পরের সূরার সাথে সম্পর্কঃ  ৮৬ নং সূরা আত ত্বরিক এ আল্লাহর নাম ও পরিচিতি সরাসরি বলা হয়নি কিন্তু পরের সূরার (৮৭ নং সূরা আল আ’লা) শুরুতেই আল্লাহর নামের প্রশংসা করতে বলা হয়েছে। এ যেন আগের সূরার গ্যাপ পূরন।  আত ত্বরিক এর শুরুতে বড়, high আকাশ, তারা এর কথা এসেছে (আয়াত ১,৩) কিন্তু পরের সূরার শুরুতে সবচেয়ে বড়, highest আল্লাহ এর কথা এসেছে (আয়াত ১)। এছাড়া ৮৬ নং সূরা আত ত্বরিক এ আল্লাহকে ছোট, দূর্বল মনে করে ষড়যন্ত্র করতে থাকে (আয়াত ১৩, ১৪, ১৫)। কিন্তু তিনি আসলে তাদের ধরাছোয়ার বাইরে, অনেক high তা পরের ৮৭ নং সূরার ১ম আয়াতেই বলা হয়েছে।      

৮৬ নং সূরার শেষে আল্লাহ তাঁর প্রিয় রাসূল (সঃ) কে কাফেরদের প্ল্যান ও কর্মকান্ড জেনেও তাদের অবকাশ দেওয়ার জন্য আদেশ করেন। এবং তাদের দিকে মনোযোগ না দিয়ে পরের সূরায় তিনি বরং আল্লাহর প্রশংসা করার জন্য আদেশ দেন। অর্থাৎ আগের ৮৬ নং সূরার শেষ আয়াতের সাথে পরের ৮৭ নং সূরার ১ম আয়াতের খুব সুন্দর Continuation আছে।      




উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে 
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট ডিভাইন স্পিচ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সূরাসমূহের নোট

১৮। সূরা আল কাহাফ (গুহা)

১। সূরা আল ফাতিহা (সূচনা)