৭৪। সূরা আল মুদ্দাসসীর
২, ৩ নং আয়াতে ওঠে সাবধান করে দিতে এবং রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে বলেছেন আল্লাহ। অর্থাৎ আল কুরআন জানার পর তার জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দিতে বলেছেন। শুধু নিজে আল কুরআন শিখলে সে ভালো কিন্তু সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে শিখতে থেকেই কাজ শেষ মনে করে না বরং অন্যকেও শেখাতে থাকে। কুরআন এর শিক্ষা নিজের মধ্যে রাখলে ভালো হওয়া যায় কিন্তু সর্বোত্তম হওয়া যায় না। জ্ঞানের বৈশিষ্ট্যই এটা যে, তা বিতরন করলে বাড়ে।
উলটা করে পড়লেও একই থাকে এমন শব্দ বা শব্দ সমষ্টিকে ইংরেজিতে palindrome বলে। যেমন Bob, Bird rib ইত্যাদি।আল কুরআনেও এমন আছে যার প্রমান এই সূরার ৩য় আয়াত। এই আয়াতে وَرَبَّكَ فَكَبِّر বলা হয়েছে। যার অর্থঃ “তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো”। এখানেوَ (‘ওয়া’) মানে এবং - যা একটি অব্যয়। এই ‘ওয়া’ বাদে আয়াতের বাকি মূল বক্তব্যটুকু palindrome!
চাঁদ (কমার) শব্দটি আল কুরআনে এসেছে ২৭ বার (৬ঃ৭৭, ৬ঃ৯৬, ৭ঃ৫৪, ১০ঃ৫, ১২ঃ৪, ১৩ঃ২, ১৪ঃ৩৩, ১৬ঃ১২, ২১ঃ৩৩, ২২ঃ১৮, ২৫ঃ৬১, ২৯ঃ৬১, ৩১ঃ২৯,৩৫ঃ১৩, ৩৬ঃ৩৯, ৩৬ঃ৪০, ৩৯ঃ৫, ৪১ঃ৩৭, ৫৪ঃ১, ৫৫ঃ৫, ৭১ঃ১৬, ৭৪ঃ৩২, ৭৫ঃ৮, ৭৫ঃ৯, ৮৪ঃ১৮, ৯১ঃ২)।
অবাক করা বিষয় হল চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে ২৭ দিন সময় লাগে। তবে এই সময়ে পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে ২ দিন এগিয়ে যায়। এজন্য চাঁদকে আরও দুদিন বেশি ঘুরতে হয় এজন্য চন্দ্র মাস ২৯ দিনে হয়।
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ,



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন