৯৮। সূরা আল বায়্যিনাহ (সুস্পষ্ট প্রমান)
সারকথাঃ সূরার ১ম আয়াতে আল্লাহ বলছেন, আহলে কিতাব (যারা কিতাব পেয়েছে; অর্থাৎ ইহুদী, খ্রীষ্টান) ও মুশরিকরা যারা কুফরী করছে তারা বিরত হবে না/ আলাদা হয়ে যাবে না যতক্ষন না পর্যন্ত সুস্পষ্ট প্রমান না আসে। এখানে আল্লাজিনা কাফারু শব্দটি তাদের প্রতি বলা হয়েছে যারা ওহী আসার আগেও কুফরী করেছে। অর্থাৎ কিছু মানুষ থাকে যারা ওহী আসার আগেও কুফরী করতে থাকে স্বভাবগত ভাবেই। কিন্তু যখন ওহী চলে আসে তখন আগে থেকেই ভাল মানুষ ও খারাপ মানুষ আলাদা হয়ে যায়। ভাল মানুষগুলো সুস্পষ্ট প্রমান দেখে আলোর পথে, ইসলামের পথে এসে যায়। ২য় আয়াতে আল্লাহ ‘ বায়্যিনাহ ’ এর ব্যাখ্যা দিয়েছেন। তা হলো আল্লাহর পক্ষ থেকে আসা মহৎ, অসাধারন রসূল এবং তাঁর পাঠ করা পবিত্র কিতাব। এখানে ‘ রসূলুল্লহ ’ (আল্লাহর রসূল) না বলে বলা হয়েছে ‘ রসূলুম মিনাল্লহ ’ (আল্লহর পক্ষ থেকে আসা), অর্থাৎ এখানে আল্লাহর সাথে সেই রসূলের অসাধারন ও ঘনিষ্টতা প্রকাশ পেয়েছে। আবার শুধু ‘ সুহুফান ’ (কিতাব) বলা হয়নি বরং বলা হয়েছে সুহুফাম মুতহহারহ (পবিত্র কিতাব)। এই কিতাব যার কাছ থেকে এসেছে তিনি (আল্লহ) পবিত্র, এর মধ্যে যা আছে তা, সন্দেহাতীত পবিত্র, যেখানে এর মূল কপি ...