১২। সূরা ইউসুফ
১২ নম্বর সূরা ইউসুফ। ইউসুফ (আ) এর ঘটনাকে মোটা দাগে ১২ ভাগে ভাগ করা যায়। এই ১২ টি ভাগ অসাধারন সাদৃশ্যে সাজানো। পুরাই mind blowing!!! আল্লাহ কি নিপুন শিল্পি!!!
১ম ভাগে আছে ইউসুফ (আ) এর স্বপ্ন দেখা, ২য় ভাগে ভাইদের অশুভ পরিকল্পনা, এরপর ৩য় ভাগে সম্ভ্রান্ত নারীর অশুভ পরিকল্পনা, ৪র্থ ভাগে অন্য কিছু নারীদের অশুভ পরিকল্পনা, ৫ম ভাগে ইউসুফ (আ) এর কারাবরণ এবং ৬ষ্ঠ ভাগে বাদশাহ এর স্বপ্ন দেখা। এরপর ঘটনাটি যেন আয়নার মত আগের অংশের সাথে পরের অংশের প্রতিবিম্ব! ৭ম ভাগে বাদশাহ এর স্বপ্ন এর বাস্তবতা, ৮ম ভাগে ইউসুফ (আ) এর কারামুক্তি, ৯ম ভাগে অন্য নারীরা অনুতপ্ত ও শিক্ষাপ্রাপ্ত, ১০ ভাগে সম্ভ্রান্ত নারী অনুতপ্ত ও শিক্ষাপ্রাপ্ত, ১১ তম ভাগে ভাইয়েরা অনুতপ্ত ও শিক্ষাপ্রাপ্ত এবং সবশেষ ১২ তম ভাগে উসুফ (আ) এর স্বপ্ন এর বাস্তবতা।
আল্লাহ আল কুরআন এ বিভিন্ন জায়গায় বলেছেন যেন তোমরা হতে পারো (লাআল্লাকুম)। এটা বলার মাধ্যমে তিনি মানুষের কাঙ্খিত মূল গুণাবলীগুলোর পরিচয় দিয়েছে। তিনি বলেছেন যেন তোমরা মুত্তাকী (২য় সূরা বাকারা, আয়াত ২১, ১৮৩), কৃতজ্ঞ (২য় সূরা বাকারা, আয়াত ৫২, ১৬ তম সূরা নাহল, আয়াত ৭৮), সঠিক পথপ্রাপ্ত (২য় সূরা বাকারা, আয়াত ৫৩, ৩য় সূরা আলে ইমরান, আয়াত ১০৩), চিন্তা ভাবনাকারী (২য় সূরা বাকারা, আয়াত ২১৯, ২৬৬), বিচক্ষণ (১২ সূরা ইউসুফ, আয়াত ২, ৪৩ তম সূরা জুখরুফ, আয়াত ৩), সফল (৩য় সূরা আলে ইমরান, আয়াত ১৩০, ২২ তম সূরা হজ্জ, আয়াত ৭৭), উপদেশ গ্রহণকারী (২য় সূরা বাকারা, আয়াত ২২১, ১৬ তম সূরা নাহল, আয়াত ৯০), দয়া ও রহমতপ্রাপ্ত (৬ষ্ঠ সূরা আনআম, আয়াত ১৫৫, ২৪ তম সূরা নুর, আয়াত ৫৬),
আমাদের সেগুলো অর্জনের চেষ্টা করতে হবে।
যে মহিলাটির ঘরে সে ছিল সে তাকে নিজের দিকে আকর্ষণ করতে থাকলো এবং একদিন সে দরজা বন্ধ করে দিয়ে বললো, “চলে এসো”৷ (ইউসুফ) বললো, “আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি, আমার রব তো আমাকে ভালই মর্যাদা দিয়েছেন ৷ এ ধরনের জালেমরা কখনো কল্যাণ লাভ করতে পারে না৷”
সবুজ শব্দটি কুরআনে এসেছে ৮ বার। জান্নাতের দরজা ৮ টি। জান্নাতের সাথে সবুজ শব্দটি সবচেয়ে সম্পর্কিত। আল কুরআনের সূরা আনআম, ইউসুফ, কাহাফ, হজ্জ, ইয়াসীন, রহমান, দাহরে এসেছে সবুজ শব্দটি। কালো শব্দটি কুরআনে এসেছে ৭ বার। জাহান্নামের দরজা ৭ টি। জাহান্নামের সাথে কালো শব্দটি সবচেয়ে সম্পর্কিত। আল কুরআনের সূরা বাকারা, আলে ইমরান, নাহল, ফাতির, জুমার, জুখরুফ এ এসেছে কালো শব্দটি।
অর্থাৎ জান্নাত ও জাহান্নামের দরজা মোট ১৫ টি। আল কুরআনে দরজা শব্দটির বহুবচনঃ দরজাসমূহও এসেছে ১৫ বার। এগুলো এসেছে বাকারা, আনআম, আরাফ, ইউসুফ, হিজর, নাহল, সোয়াদ, জুমার, মুমিন, জুখরুফ, কমার, নাবা তে। মজার ব্যাপার হলো, ৭ম বারে আসা দরজা শব্দটির আয়াতটি জাহান্নামের দরজা সম্পর্কিত এবং ৮ম বারে আসা দরজা শব্দটির আয়াতটি জান্নাতের দরজা সম্পর্কিত। কি দারুন মিল!






মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন