পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

৯৪। সূরা আল ইনশিরাহ (বক্ষ প্রশস্তকরন)

ছবি
সূরার সারসংক্ষেপঃ ১ম অংশে (আয়াত ১-৬) এ আল্লাহ মুহাম্মাদ (স) এর প্রতি যে অনুগ্রহ ও নিয়ামত দান করেছেন তা বর্ননা করেছেন। ২য় অংশে (আয়াত ৭-৮) আল্লাহর দেয়া নিয়ামত ও অনুগ্রহ পাওয়ার পর প্রতিদান দেওয়ার জন্য মুহাম্মাদ (স) কে নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়বস্তুঃ কিছু মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত থাকে; বিনোদন, অর্থহীন কাজে মত্ত থাকে। কিছু মানুষ খাওয়া দাওয়া, ফুর্তিতে নিমজ্জিত থাকে। অন্যের সম্পর্কে চিন্তা বা গভীর চিন্তা করে না। কিছু মানুষ নিজের সহ আশেপাশের কিছু দরিদ্র মানুষ নিয়ে চিন্তা করে। কিছু মানুষ আশেপাশের প্রতিবেশি, সমাজ নিয়ে চিন্তা করে। অল্প কিছু মানুষ নীতি নির্ধারন, নৈতিকতা ইত্যাদি উচ্চ বিষয় নিয়ে চিন্তা করে। তবে এদের সবারই চিন্তা শুধু এই দুনিয়া কেন্দ্রিক। খুবই অল্প পরিমান মানুষই সৃষ্টি, আবির্ভাব, অস্তিত্ব, উদ্দেশ্য, চুড়ান্ত পরিনতি ইত্যাদি নিয়ে গভীর চিন্তা করে। এদের চিন্তার পরিমান ও ক্ষেত্র যেহেতু বেশি তাই আশেপাশের অসঙ্গতি দেখে পেরেশানী, চিন্তাও অন্যদের চেয়ে অনেক বেশি থাকে। এরা দুনিয়ার পাশাপাশি পরের জীবন (আখিরাত) সম্পর্কে চিন্তা করে কিন্তু সরাসরি ওহী লাভ না করার কারনে নবীদের মত পেরেশান থাকে না।...