খুলনায় জমি কেনার আগে নিজেই অনলাইনে এই বিষয় দেখে নিন।
খুলনায় জমি কেনার আগে নিজেই অনলাইনে কেডিএ এর মাষ্টার প্লান দেখে নিন। জমিতে মাস্টার প্ল্যানে অবস্থান ও ব্যবহার গত কোন ঝামেলা থাকলে প্ল্যান পাওয়া যাবে না বা কঠিন হবে। উপজেলা/থানা, মৌজা এর নাম ও আর এস দাগ দিলে সহজেই দেখা যায় খুলনায় কেডিএ এর ৩ টি সেবা অনলাইনে ১। মাস্টার প্ল্যানে জমির অবস্থান ও ব্যবহার জানা ২। ভূমি ব্যবহার এর ছাড়পত্র গ্রহণ ৩। ভবন এর প্লান পাশ করানো কয় তলা পর্যন্ত বিল্ডিং নির্মান করা যাবে? রাস্তার চওড়া কতটুকু তার উপর নির্ভর করে বিল্ডিং এর উচ্চতার সীমা নির্ধারণ করা আছে। বেশি উঁচু বিল্ডিং করতে সামনে বেশি জায়গা ছাড়ার প্রয়োজন হবে। টেবিল দেখে নিন। খুলনায় বিল্ডিং প্লান পাশ করতে হলে কেডিএ এর নিয়ম অনুযায়ী চারপাশে কতটুকু ছেড়ে বাড়ি করতে হয় সেটার হিসাব। আমরা সবাই চেষ্টা করবো পাশ করা প্লান অনুযায়ী নিয়ম মেনে চলতে ইনশা আল্লাহ। খুলনার মানুষ চাইলে অন্যকে জানানোর সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করতে পারেন