৪। সূরা আন নিসা (নারী)
‘আর রহম’ (যার অর্থ গর্ভ) শব্দ হতে ‘আর রহমান’ শব্দটি এসেছে । সূরার ১ম আয়াতেই আল্লাহ ‘রহম’ (গর্ভ) কে ভয় করতে বলেছেন অর্থাৎ ঐ সম্পর্কের সাথে সতর্ক হয়ে চলতে বলেছেন। এই গর্ভ এর সাথে কয়েকটি বিষয় ও মানুষ জড়িত। বিবাহ, নারী, পুরুষ এবং সন্তান। এই সব বিষয়েই আল্লাহ অত্যন্ত সতর্ক হতে বলেছেন। ১৪, ৫৬ নং আয়াতে জাহান্নামের কিছু বর্ননা দেয়া হয়েছে। এর একটা কল্পিত প্রতিকী চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে। এছাড়াও কুরআনের আরো কিছু সূরার আয়াতের সাহায্যে জাহান্নামের আরো কিছু আযাবের চিত্র এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। স্বামী-স্ত্রীর একান্ত ঘনিষ্ঠতা বোঝাতে আল-কুরআনে সাতটি আলাদা শব্দ ব্যবহার করা হয়েছে। অথচ এর একটি শব্দও কাজটির সরাসরি আক্ষরিক নয়। দেখুন সেগুলো মাসসা (مَسَّ): স্পর্শ করা — সূরা আল-ইমরান (৩:৪৭), সূরা আল-বাকারা (২:২৩৬, ২:২৩৭)। কারাবা (قَرَبَ): নিকটবর্তী হওয়া — সূরা আল-বাকারা (২:২২২, ২:১৮৭)। আতা (أَتَى): আসা বা গমন করা — সূরা আল-বাকারা (২:২২২, ২:২২৩)। বাশারা (بَاشَرَ): চামড়ার সাথে চামড়ার স্পর্শ হওয়া বা মেলামেশা করা — সূরা আল-বাকারা (২:১৮৭)। দুখুল (دَخَلَ): প্রবেশ করা — সূর...