৭৫। সূরা কিয়ামাহ
৭৫ তম সূরা আল কিয়ামাহ, আয়াত ৪ এ আল্লাহ বলেছেন, আমি তার আঙ্গুলের অগ্রভাগসমূহও সঠিকভাবে পূনর্বিন্যস্ত করতে সক্ষম।
প্রতিটি মানুষের আঙ্গুলের অগ্রভাগসমূহ (fingerprint) ভিন্ন। এজন্য এটিকে identification এর একটি অন্যতম মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়, যার ইঙ্গিত এই আয়াত দিয়ে রেখেছে। অগনিত মানুষ কাছাকাছি মাটিতে মিশে যাওয়ার পর পূনরুত্থান এর সময় আল্লাহ প্রতিটি মানুষের ভিন্ন আঙ্গুলের অগ্রভাগসমূহ সহ তাকে পূনর্বিন্যস্ত করে উঠাতে সক্ষম। সুবহানাল্লহ!
সূরা আল কিয়ামাহ এর ৪ নং আয়াতে আঙ্গুলের অগ্রভাগের কথা বলা হয়েছে। আমাদের মানবদেহে দুই হাত দুই পা মোট চার জায়গায় এমন ৫ টি করে আঙ্গুল রয়েছে। ৪ নং আয়াতটি কুরআনের শুরু থেকে ৫৫৫৫ নং আয়াত। আমাদের চারহাত-পায়ে প্রতিটায় পাঁচটি করে আঙ্গুল রয়েছে।
আঙ্গুলের অগ্রভাগ বলা হয়েছে ‘বানানাহ’ শব্দ দিয়ে। আরবিতে এটি মোট ৪ টি ভিন্ন ভিন্ন হরফের (বা, নুন, আলিফ, হা) মোট ৫ টি হরফের শব্দ।
চাঁদ (কমার) শব্দটি আল কুরআনে এসেছে ২৭ বার (৬ঃ৭৭, ৬ঃ৯৬, ৭ঃ৫৪, ১০ঃ৫, ১২ঃ৪, ১৩ঃ২, ১৪ঃ৩৩, ১৬ঃ১২, ২১ঃ৩৩, ২২ঃ১৮, ২৫ঃ৬১, ২৯ঃ৬১, ৩১ঃ২৯,৩৫ঃ১৩, ৩৬ঃ৩৯, ৩৬ঃ৪০, ৩৯ঃ৫, ৪১ঃ৩৭, ৫৪ঃ১, ৫৫ঃ৫, ৭১ঃ১৬, ৭৪ঃ৩২, ৭৫ঃ৮, ৭৫ঃ৯, ৮৪ঃ১৮, ৯১ঃ২)।
অবাক করা বিষয় হল চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে ২৭ দিন সময় লাগে। তবে এই সময়ে পৃথিবী আবার সূর্যকে কেন্দ্র করে ২ দিন এগিয়ে যায়। এজন্য চাঁদকে আরও দুদিন বেশি ঘুরতে হয় এজন্য চন্দ্র মাস ২৯ দিনে হয়।
আল কুর আনের সূরা গুলোর আয়াত ও ক্রম নিয়ে দারুন একটি বিশ্লেষণ। অবাক করার মত। আমরা জানি, আল কুরআনের মোট সূরা সংখ্যা ১১৪ টি। এর মধ্যে আয়াত সংখ্যা জোড় এমন সূরা ৫৪ টি, অন্যদিকে আয়াত সংখ্যা বিজোড় এমন সূরা ৬০ টি। আয়াত সংখ্যা জোড় এমন সূরা ৫৪ টির মধ্যে ক্রম জোড় এমন সূরা ২৭ টি এবং ক্রম বিজোড় এমন সূরার সংখ্যাও সমান ২৭ টি।
অন্যদিকে আয়াত সংখ্যা বিজোড় এমন সূরা ৬০ টির মধ্যে ক্রম জোড় এমন সূরা ৩০ টি এবং ক্রম বিজোড় এমন সূরার সংখ্যাও ৩০ টি।
আবার, আয়াত সংখ্যা জোড়+ক্রম জোড়, আয়াত সংখ্যা বিজোড়+ ক্রম বিজোড় এগুলোকে সমজাতীয় বলা হলে এমন সমজাতীয় সূরার সংখ্যা ৫৭ টি, অন্যদিকে আয়াত সংখ্যা জোড়+ক্রম বিজোড়, আয়াত সংখ্যা বিজোড়+ ক্রম জোড় এগুলোকে অসমজাতীয় বলা হলে এমন অসমজাতীয় সূরার সংখ্যাও ৫৭ টি।
এখানেই শেষ নয়, আয়াত সংখ্যা+ক্রম এটা যোগ করলে যোগফল জোড় এমন সূরার সংখ্যা ৫৭ টি আবার অন্যদিকে আয়াত সংখ্যা+ক্রম এটা যোগ করলে যোগফল বিজোড় এমন সূরার সংখ্যাও ৫৭ টি এভাবে আল কুর আনে সূরার সংখ্যা, আয়াত সংখ্যা, ক্রম ইত্যাদি খুব সুন্দরভাবে গোছানো, বেশ অবাক করা তাইনা?
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ,
.jpg)




মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন