৭৩। সূরা আল মুঝঝাম্মিল
৮ নং আয়াতে আল্লাহ তার নবীকে বলেছেন; 'ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা' অর্থাৎ, সকল কিছু বিচ্ছিন্ন করে রবের প্রতি মনোযোগী হন মনোযোগী করার মত। সচারচর ব্যাকরণের নিয়মে হওয়ার কথা ছিল 'ওয়াতাবাত্তাল ইলাইহি তাবাত্তুলা' অর্থাৎ, সকল কিছু বিচ্ছিন্ন করে রবের প্রতি মনোযোগী হন মনোযোগী হওয়ার মত। এভাবে বলার মাধ্যমে আল্লাহ ব্যতিক্রমীভাবে মুহাম্মাদ (সঃ) এর একাগ্রতাকে যেমন প্রাধান্য দিয়েছেন সেই সাথে তার ঐ নামাজে উৎসাহী হয়ে উম্মতদেরও নবীর অনুসরণে আল্লাহর প্রতি নামাজে মনোযোগী হবার সুযোগে ভাগীদার করে সৌভাগ্যবান করেছেন। অর্থাৎ এককভাবে সকল ক্রেডিট ও কল্যাণ মুহাম্মাদ (সঃ) কে দেয়া হতো যদি নিয়মমাফিক ‘তাবাত্তুলা’ বলা হতো। আল্লাহ সচারচর ব্যাকরণের নিয়ম ভেঙ্গে ‘তাবতিলা’ বলার মাধ্যমে নবীর সাথে সাথে তার উম্মতদেরকেও আল্লাহ ও তার নবীর প্রতি মনোযোগী হবার ক্রেডিট ও কল্যাণ এর মধ্যে সামিল করেছেন, সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ। আল কুর আনের সূরা গুলোর আয়াত ও ক্রম নিয়ে দারুন একটি বিশ্লেষণ। অবাক করার মত। আমরা জানি, আল কুরআনের মোট সূরা সংখ্যা ১১৪ টি। এর মধ্যে আয়াত সংখ্যা ...