৪২। আশ শূরা

নির্দেশনা দেয়া অর্থে آوٌصأ (আওছ) এবং وَصَّ (ওয়াচ্ছ) ২ টি শব্দই ব্যবহার করা হয়। আধ্যাত্মিক ইবাদাত যেগুলো বার বার করতে হয় (যেমন নামাজ, রোজা, তাকওয়া, সাদাকা ইত্যাদি) সেগুলোর নির্দেশনা দিতে দ্বিরুক্তিমূলক শব্দ ‘ওয়াচ্ছ’ ব্যবহৃত হয়েছে (যেমন ৪২:১৩)। আর্থিক বিষয়ক ইবাদাত যেগুলো সাধারনত একবারেই করা হয় (যেমন মৃত ব্যক্তির সম্পদ বন্টন) তেমন নির্দেশনা দিতে ‘আওছ’ ব্যবহৃত হয়েছে। 
তবে ব্যতিক্রম ঈসা (আ) এর ক্ষেত্রে। তিনি ১৯ নং সূরা মারইয়াম এর ৩১ নং আয়াতে আল্লাহর কাছ থেকে নামাজ ও যাকাতের নির্দেশনা পেয়েছিলেন। সেখানে দ্বিরুক্তিমূলক শব্দ ‘ওয়াচ্ছ’ ব্যবহৃত না হয়ে ‘আওছ’ শব্দটি ব্যবহৃত হয়েছে। এর কারন হলো তিনি ১ দিন বয়সে এই কথা বলেছিলেন এবং ঐ ১ দিনে ১ বারই নির্দেশনা পেয়েছিলেন, বার বার নয়। 

আল কুরআনের আলোকে ২ ধরনের বাতাসের পার্থক্যঃ  বহুবচনের বাতাস ‘রিয়াহ’  এই বাতাস নিয়ামত হিসাবে আসে। হেলেদুলে প্রবাহিত হয়, কখনও এদিক থেকে কখনও  ওদিক থেকে বিক্ষিপ্তাকারে ছড়িয়ে ছিটিয়ে বইতে থাকে; কেমন যেন সেখানে অনেকগুলো বাতাস থাকে । এমন উদাহরন আছে বিভিন্ন সূরা ও আয়াতে। যেমনঃ ২:১৬৪, ৭:৫৭, ১৫:২২, ১৮:৪৫, ২৫:৪৮, ২৭:৬৩, ৩০:৪৬, ৩৫:০৯, ৪৫:০৫

অপরদিকে এক বচনের বাতাস ‘রীহ’। এই বাতাস আযাব হিসাবে আসে। বজ্রকঠিন ও একে অন্যের সাথে লাগোয়া। অনেক বেশি জমাটবাঁধা, ঘনীভূত ও সংহত; কেমন যেন একটাই মাত্র তাবাস থাকে। এমন উদাহরন আছে বিভিন্ন সূরা ও আয়াতে। যেমনঃ  ৩:১১৭, ১৪:১৮, ১৭:৬৯, ২২:৩১, ৩০:৫১, ৩৩:৯, ৪২:৩৩, ৪৬:২৪ সাধারনভাবে একবচন ও বহুবচন নেকই ধরনের অর্থ প্রকাশ করলেও আল কুরআন এখানে বহুবচনে নিয়ামত ও একবচনে আযাব প্রকাশ করেছে।    

৩১ নং সূরা লুকমানের ১৭ নং আয়াতটি প্রাকৃতিক বিপদের সাথে সংশ্লিষ্ট। এজন্য এখানে সবর করা ছাড়া কিছু করার থাকে না, ক্ষমার বিষয় আসে না। তাই এই আয়াতে সবরকে সাধারন দৃঢ় সংকল্পের পরিচায়ক বলা হয়েছে। 

অন্যদিকে ৪২ নং সূরা শুরা এর ৪৩ নং আয়াতটি অন্যের দ্বারা সৃষ্ট বিপদের সাথে সংশ্লিষ্ট; এজন্য এখানে ক্ষমার বিষয় এসেছে। প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা উচ্চ নৈতিকতার পরিচায়ক। তাই এ আয়াতে অতিরিক্ত লাম ব্যবহার করে সবরকে অবশ্যই দৃঢ় সংকল্পের পরিচায়ক বলা হয়েছে। কি অসাধারন আল্লাহর শব্দ্‌ বর্ন চয়ন ও সঠিক প্রয়োগ! আমাদের এ থেকে অনেক শিক্ষা গ্রহনের সুযোগ রয়েছে। 



উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে 
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট ডিভাইন স্পিচ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সূরাসমূহের নোট

১৮। সূরা আল কাহাফ (গুহা)

১। সূরা আল ফাতিহা (সূচনা)