বই নিয়ে আমার বিভিন্ন কার্যক্রম

বিসমিল্লাহির রাহমানির রাহীম  
পেশা প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) হলেও নেশা বই। ছোটবেলায় স্কূল জীবনে লুকিয়ে বই পড়া থেকে শুরু করে কলেজে, বুয়েটে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় এবং এখন চাকুরী জীবনেও বই নিয়ে নানা ধরনের কাজ করছি। নানা ভাবে বই নিয়ে কাজ করে মানুষকে বই পড়তে, কিনতে, উপহার ও পুরস্কার হিসাবে দিতে উৎসাহ দিয়ে যাচ্ছি। এবং এই কাজ আজীবন করে যাব ইনশা আল্লাহ। নানা ধরনের ইনোভেটিভ কাজগুলো পয়েন্ট আকারে ছবি ও ভিডিও ও লিঙ্ক দেয়ার মাধ্যমে উপস্থাপন করা হলো।  
  
মুনতাসির মামুন  নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা  ০১৮১৮৪০৭৯১৯    

1. বই লেখাঃ  আলহামদুলিল্লাহ মুসলিম ভিলেজ প্রকাশনী থেকে আমার লেখা একটি একক বই গল্পগুলো নামাজের (রকমারি ওয়েবসাইটের লিঙ্ক https://www.rokomari.com/book/287547/golpogulo-namager ) প্রকাশিত হয়েছে ও খুলনার একুশে বইমেলা ২০২৩ এর মূল স্টেজে মোড়ক উন্মোচন হয়েছে (লিঙ্কঃhttps://youtu.be/EYzGIooLPNs?si=x5lrba_nD7mDYpLL ) এবং অনেকের লেখার সাথে আমারও লেখা নিয়ে সংকল্প প্রকাশন থেকে ২ টি বই হৃদয় গলে কুরআনেঃ https://www.wafilife.com/hridoy-gole-qurane/dp/325059 এবং প্রকাশিত হয়েছে। 
2. বইয়ের ফ্রি লাইব্রেরী গঠনঃ নিজের বাসায় ও অফিসে ১৩৫০+ টি বইয়ের লাইব্রেরী গঠন করেছি
 ( গুগল ডক এর লিস্ট লিঙ্কঃ ও বাড়ির এবং অফিসের বুক সেলফ এর ভিডিও 
https://docs.google.com/document/d/1UIxfy4gcEuiaZ8t07MTlVbdaPQ06PO7yryrrPGllOv0/edit https://youtu.be/37omxOOMlg0?si=A1dlBDyn8RK6fM0v, https://youtu.be/kzA9PiozN9Q ) এখান থেকে সব বয়সী মানুষ বই নিয়ে পড়তে পারে। এ পর্যন্ত ৫০০+ পাঠক পাঠিকা এই সব বই নিয়ে পড়েছে এবং ফেরত দিয়েছে বই ইস্যু সংখ্যা অগনিত। ছবির একাংশ
(বই ইস্যুর ১৩০০+ ছবির লিঙ্কঃhttps://www.facebook.com/media/set/?set=a.24286364424284020&type=3)     

3. দেশের বিভিন্ন জায়গায় লাইব্রেরী গঠন করে দেয়া, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে, সেলুনে ও ব্যক্তিগত লাইব্রেরীতে বই উপহারঃ বইকে সর্বস্তরের সব জায়গার মানুষদের কাছে সহজ লভ্য করার লক্ষ্যে নিজে ও ফান্ড সংগ্রহ করে দেশের ৬৪ টি জেলায় বিভিন্ন লাইব্রেরী, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদে ও ব্যক্তিগত লাইব্রেরী মিলিয়ে ১৯০+ জায়গায় ২১২৫+ বই উপহার দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যার আনুমানিক মূল্য ২,০০,০০০+ টাকা। ছবির একাংশ যার বিস্তারিত ছবিসহ ডাটাবেজ এর লিঙ্কঃ https://www.facebook.com/media/set/?set=oa.2726643157566555&type=3 
4. বাড়ি, অফিস, মসজিদ, খেলার মাঠ, মাহফিল, রাস্তা ইত্যাদি জায়গায় বই ডিসপ্লে, ইস্যু এবং বই পড়ে ফেরত দিলে পুরস্কার প্রদানঃ  যেখানেই সুযোগ পাই বই সেখানেই বই ডিসপ্লে করার চেষ্টা করি। বাড়িতে তো বুকশেলফ আছে, এছাড়া অফিসেও। বিকালে বাড়ির সামনে টেবিল পেতে বই নিয়ে বসি যেন বাচ্চারা ও বড়রা লাইব্রেরী বই নিতে ও ফেরত দিতে পারে। 

আমার এ কাজ নিয়ে পত্রিকায় ফিচার ও ছাপা হয়েছে (http://ekholakagoj.com/epaper/m/201984/6130efa6ec91e?fbclid=IwAR1li8midtKoFcgyGc5WIXFu5CERGHcM4Wogfzc5GLMd83sUyRSxrrUXQa0 ) 

https://www.facebook.com/photo/?fbid=6528417997171936&set=a.557818097565319 মসজিদের সামনে মাঝে মাঝে টেবিল বা চেয়ারে বই ডিসপ্লে ও বিক্রি করি। এছাড়া মসজিদেও লাইব্রেরীর বই ইস্যু ও জমা নেয়া হয়। (https://www.facebook.com/mamunkanok/videos/817638192973593/?idorvanity=1435342206696663)
বই পড়তে উৎসাহী করতে বই পড়ে ফেরত দিলে অর্থ পুরস্কার দেই। ছোট বই এর ক্ষেত্রে ৫ টাকা ও ১০০ পৃষ্ঠার বেশি হলে ১০ টাকা করে উপহার দেয়া হয়। https://www.facebook.com/photo/?fbid=6144622338884839&set=pcb.3865333610252441 এতে মানুষ বই পড়তে আগ্রহী হয় আবার বইটি পড়ে সুন্দরভাবে ফেরত দেয়।       

5. বইমেলায় স্টল দেয়ার মাধ্যমে বইয়ের বিক্রি ও প্রচার প্রসারঃ   বিগত ৫/৬ বছরে খুলনায় বিভিন্ন বই মেলায় স্টল দেয়ার সুযোগ হয়েছে। এর মাধ্যমে ৫০০০+ বই বিক্রি হয়েছে।  
২০১৯ সালে বিভাগীয় বইমেলাঃ https://youtu.be/Ji9NNf1gEY4  
২০২০ সালে একুশে বইমেলাঃ https://youtu.be/Xroh2VkWZX0  
২০২০ সালে বাণিজ্য মেলাঃ https://youtu.be/WEKeOErbBy4  
২০২১ সালে একুশে বইমেলাঃ https://youtu.be/dpmKCphaguE  
২০২২ সালে একুশে বইমেলাঃ https://youtu.be/4vtb2tBIYdY  
২০২২ সালে ইসলামী বইমেলাঃ https://youtu.be/bJ_-XU98iR4  
২০২৩ সালে একুশে বইমেলা: https://youtu.be/ItUzJhTP-es?si=g6eewG5I6IQctliL  
২০২৪ সালে পিঠা উৎসব: https://youtu.be/IJVkrI1gdtw?si=nujQeAq11cjheJGE   
২০২৪ সালে একুশে বই মেলায় ও স্টল দেয়া হয়েছে।   

বই মেলায় স্টলে বই বিক্রির পাশাপাশি ছোটদের জন্য ফ্রি চকলেট ও বেলুন, ম্যাগনেটিক ডার্ট প্রতিযোগিতা, ফোকাস চ্যালেঞ্জ গেম এর ব্যবস্থা থাকে। এছাড়া বিদেশী কয়েন, নোট, ডাকটিকেট প্রদর্শনীর মাধ্যমে আনন্দের সাথে শিক্ষা ও বই কেনা এবং দেখায় আগ্রহী করে তোলা হচ্ছে।   এছাড়াও বাসায়, অফিসে, মসজিদের সামনে বই ডিসপ্লে ও বিক্রি করে থাকি

6. বইয়ের ভিডিও রিভিউঃ  অনলাইনে বইয়ের ব্যাপক প্রচারের জন্য, মানুষকে বই সম্পর্কে জানিয়ে বই কেনা ও বই পড়ায় আগ্রহী করতে উদ্যোগ গ্রহন করেছি। নিজের ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত ৩২৫+ টি বইয়ের রিভিউ/পরিচিতি রিভিউ ভিডিও করা হয়েছে । কয়েকটির স্ক্রিনশট, লিঙ্ক আছে পরে।
(ইউটিউব প্লে লিস্ট লিঙ্কঃhttps://www.youtube.com/playlist?list=PLwiQfdbXan8api5OYJG0lE62LREgW-c96 ) এবং ফেসবুকেও ভিডিওগুলো প্রচার করা হয়েছে।    

7. বইয়ের ফটোগ্রাফিঃ  শখের বসে বইয়ের প্রচার প্রসারের জন্য ও বিভিন্ন ফেসবুক গ্রুপের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বইয়ের ৮০+ টি ফটোগ্রাফি করা হয়। এলবাম লিঙ্ক https://www.facebook.com/media/set/?set=a.25253016874285432&type=3   প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে বিভিন্ন সময়ে বই ও ক্রেস্ট পুরস্কার পেয়েছি। কয়েকটিঃ
https://www.facebook.com/photo/?fbid=10045930892087278&set=a.557818097565319 
8. বইয়ের পাঠ ও এই নিয়ে প্রচারঃ    বই পড়ার অভ্যাস ছোট থেকেই। অবসর পেলেই বই পড়া হয়। বিশ্ব সাহিত্য কেন্দ্র এর মেম্বার, আমেরিকান কর্নার এর মেম্বার। এসব জায়গা থেকে বই ইস্যু করে নিয়ে পড়া হয়।    ভ্রমনের সময় বই সাথে রাখা হয় সময়ের সদ্ব্যবহার করার জন্য। দেশে অল্প সময়ের ইজি বাইক ভ্রমন থেকে শুরু করে দূর পাল্লার বাসে বই নিয়ে পড়া হয়। এমনকি বিদেশে (আমেরিকা, কানাডা, নেপাল) ভ্রমনেও বই নিয়ে যাওয়ার অভ্যাস রয়েছে। 
গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্রে গিয়ে বই পড়ার ছবি  https://www.facebook.com/photo/?fbid=3434334436580323&set=pcb.2263765727075912     

9. বই নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজনঃ  বই নিয়ে রিভিউ লেখা, বইয়ের ছবি তুলে পোষ্ট করা ইত্যাদি বিষয়ে অনলাইনে বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা চালিয়েছি এবং বিজয়ীদের পুরস্কার হিসাবে বই ও অন্যান্য পুরস্কার প্রদান করেছি। এছাড়া অফলাইনে মসজিদে নিয়মিত একত্রে বই পড়া, সেখান থেকে প্রশ্ন করা ও বিজয়ীদের পুরস্কার প্রদানের আয়োজন করে আসছি প্রায় ১০ বছর ধরে। ভিডিও লিঙ্কঃ (https://www.facebook.com/mamunkanok/videos/3533289780281807/?idorvanity=1435342206696663)  (https://www.facebook.com/mamunkanok/videos/276346331403730)  

10. বই নিয়ে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তিঃ  ছাত্র জীবন থেকে বই পড়ার অভ্যাস। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার হিসাবে বই ও নগদ অর্থ পুরস্কার পেয়েছি। https://www.facebook.com/photo/?fbid=24737697655817359&set=a.557818097565319    বইমেলায় গিয়ে বই কিনে ছবি তুলেও পুরস্কার পেয়েছি পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড থেকে https://www.facebook.com/photo/?fbid=354114536983681&set=a.241004621628007   https://www.facebook.com/photo?fbid=24986808104239645&set=a.557818097565319     

11. বিভিন্ন উপলক্ষ্যে বই উপহারঃ  বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেয়ার রীতি বেশ কয়েক বছর ধরেই পালন করে আসছি। বিভিন্ন বিয়ের দাওয়াতে, অনুষ্ঠানে, ঈদের দিনে বা অন্য যেকোন সময়ে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গেলে সাথে বই গিফট নিয়ে যাই (লিঙ্কঃ https://youtu.be/NGpT4JQIcAg?si=dCvy8-vX0Pv8Vq1Y, https://youtu.be/zge_Lbuzng4?si=Or5BlMs5YwhaptUk)। দেহের খাবার হিসাবে মিষ্টি নিয়ে যাওয়ার পাশাপাশি হৃদয়ের খাবার বই উপহার দেয়ার সংস্কৃতির ব্যাপক প্রচারে কাজ করছি। https://www.facebook.com/photo/?fbid=4176325539047872&set=a.557818097565319 বাসায় মেহমান এলেও তাদেরকে বই উপহার দেয়া হয়।    

উপহার দেওয়া হয় সাধারনত মানুষকে খুশি করার জন্য, মন জয়ের জন্য। উপহার হিসাবে বইয়ের তুলনা হয় না। এই খুশি করা, মন জয় করার জন্য গতানুগতিক ধারার কিছুটা ব্যতিক্রম করতে পারলে তা মানুষের মনে বেশি দাগ কাটে এবং উপহার দেওয়াটা বেশি ইফেকটিভ হয়। ইসলাম মানুষকে ইফেকটিভ হতে শেখায়, নিজের সর্বোচ্চটা দিতে উৎসাহ দেয়, অন্যের মন জয় করতে সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করতে শেখায়। সেই শিক্ষা নিয়ে আমি ব্যক্তিগতভাবে বই উপহারের ক্ষেত্রে কিছু কাজ করি   # বইয়ের ভিতর কিছু লিখে দেই, বিভিন্ন কালি ব্যবহার করে  # বইয়ের লেখকের অটোগ্রাফ জোগাড় করে দিতে পারলে তা আলাদা value add করে।  সরাসরি লেখকের অটোগ্রাফ ও তা না পারলে ডিজিটাল অটোগ্রাফ নিয়ে প্রিন্ট করে বইয়ে পেস্ট করে দেয়া যায়। এটা করেছি অনেক বার।   # সৌন্দর্য্য বৃদ্ধির জন্য লেখার ফাঁকে ফাঁকে একে দেই আলপনা, আবার সুন্দর স্টিকার ও লাগিয়ে দেওয়া যায়।  # বইয়ের সাথে হোমমেড ‘বুকমার্ক’ বানিয়ে দিয়েছি অনেককে  # আকর্ষনীয় র‍্যাপিং করেও দিয়েছি
12. বই পুরষ্কার প্রদানঃ  বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার হিসাবে বই দেয়ার কাজ করছি। https://www.youtube.com/watch?v=v_MO5uRuscY     

13. বই বিষয়ক ডকুমেন্টারি তৈরি ও প্রচার, প্রসারঃ  বই মেলার সময়ে মানুষকে বই কিনতে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে বই উপহার দেয়ার জন্য, পড়তে উৎসাহ দিতে, নিজের বুক সেলফের প্রচার করে বেশ কিছু ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করে প্রচার প্রসার করা হয়েছে যেগুলোর কয়েকটির লিঙ্ক উপরে দেয়া হয়েছে     

14. বই নিয়ে নানা কাজ করায় বিভিন্ন প্রকাশনী হতে বই উপহার প্রাপ্তিঃ  বই নিয়ে কাজ করায় অনেক প্রকাশনী থেকে আমাদের লাইব্রেরীতে ফ্রি বই পেয়েছি।   
https://www.facebook.com/photo/?fbid=8275163195830732&set=a.557818097565319  https://www.facebook.com/photo/?fbid=24100999789487152&set=a.557818097565319  https://www.facebook.com/photo/?fbid=24095785593341905&set=a.557818097565319     

এভাবে নানা ভাবে বই নিয়ে কাজ করে মানুষকে বই পড়তে, কিনতে, উপহার ও পুরস্কার হিসাবে দিতে উৎসাহ দিয়ে যাচ্ছি। এবং এই কাজ আজীবন করে যাব ইনশা আল্লাহ। 





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সূরাসমূহের নোট

১৮। সূরা আল কাহাফ (গুহা)

১। সূরা আল ফাতিহা (সূচনা)