৭২। সূরা জ্বীন
সূরা জ্বীন এর ৮-১০ নং আয়াত থেকে জানা যায়, আল কুরআন নাযিল এমন বিস্ময়কর ব্যাপার ছিল যে তা জ্বীনরাও বুঝতে পেরেছিল কিছু একটা হতে যাচ্ছে। তারা অবাক হয়েছিল যে, তারা আগে আসমানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারতো কিন্তু এক সময় সব লকডডাউন হয়ে গিয়েছিল। উল্কা, তারকা নিক্ষিপ্ত হচ্ছিল তাদের চলাচল নিয়ন্ত্রনের জন্য। এজন্য তারা পৃথিবীতে অবস্থান করতে বাধ্য হয়েছিল। তখন তারা ভাবছিল, আসমান বন্ধ শুধু পৃথিবী খোলা, পৃথিবীতে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে।
পরে তারা কুরআন শুনলো। তখন তারা বুঝতে পারলো, ও! এই জন্য সব কিছু লকড হয়ে ছিলো! কুরআন নাযিলের সময়ে আসমানে একটি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল যেন তাঁর কোন অংশ চুরি করে জ্বীন বা শয়তান নিয়ে নিতে না পারে বা জেনে যেতে না পারে।
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ,
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন