৫০ জনের জন্য মোট ১০০ উমরা ও ১০ হাজার কার্টুন জমজমের পানি ফ্রি। বিস্তারিত দেখুন...

 


৫০ জনের জন্য মোট ১০০ উমরা ও ১০ হাজার কার্টুন জমজমের পানি কুইজের মাধ্যমে বিতরণ করছে সৌদি আরবের অথেনটিক রাষ্ট্রীয় অ্যাপ।

প্রতিদিন একটি করে কুইজের উত্তর দিতে পারবেন। যদি অন্য কাউকে শেয়ার করেন তাহলে তার বিনিময়ে আরেকটি কুইজের উত্তর দিতে পারবেন।

এই লিংক থেকে ডাউনলোড করুন, আমার কোড

নিজের লিঙ্ক পাবেন যেভাবে। এটা যেকাউকে শেয়ার করতে পারবেন। উনি আপনার এই কোড কপি পেস্ট করলে একটা করে কী পেয়ে যাবেন। আপনিও অন্য কারো কোড কপি পেস্ট করলে আপনিও কী পেয়ে যাবেন। বিস্তারিত বুঝতে দেখুন


রেডি হাজার হাজার কোড পাবেন এখানে; . এটা কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখিয়ে দিয়েছি এখানে।
আরও কিছু লিঙ্ক ১, ২

বাংলাদেশি বিজয়িদের প্রফাইল

সাধারণ প্রশ্নোত্তর
প্রশ্ন ১ : পাসপোর্ট নেই, ভেরিফাই করতে পারছি না। সমস্যা হবে কি?
উত্তর : না, কোনো সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন, নুসুকের পার্সোনাল ইনফরমেশনে আপনার নাম ও জন্মতারিখ যেন সঠিক থাকে। ইন শা আল্লাহ বিজয়ী হলে তারা আপনার প্রোফাইলে দেওয়া নাম দিয়েই সবকিছু যাচাই করবে। 
প্রশ্ন ২ : প্রতিদিন রেজাল্ট কখন পাবলিশ করে?
উত্তর : প্রতিদিন সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময়) রেজাল্ট দেখতে পারবেন।
প্রশ্ন ৩ : এই ক্যাম্পেইন কতদিন চলবে?
উত্তর : ২০ ডিসেম্বর পর্যন্ত।
প্রশ্ন ৪ : যত বেশি চাবি সংগ্রহ করে উত্তর দেব, জেতার সম্ভাবনা কি তত বেশি?
উত্তর : এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। আল্লাহ চাইলে প্রতিদিন ১-২টি সঠিক উত্তর দিয়েও লটারিতে জিতে যেতে পারেন। তবে বেশি চাবি খরচ করে বেশি সঠিক উত্তর দিলে জেতার সম্ভাবনা বাড়ে, ইন শা আল্লাহ।
প্রশ্ন ৫ : আমার বয়স ১৮ বছরের কম। আমি কি অংশগ্রহণ করতে পারব?
উত্তর : অংশগ্রহণ করতে পারলেও নুসুকের রেগুলেশন অনুযায়ী আপনার এন্ট্রি বাতিল হয়ে যাবে। শুধু ১৮ বছরের বেশি বয়সীরাই গ্রহণযোগ্য হবে।
প্রশ্ন ৬ : উমরাহ পেয়ে গেলে কীভাবে কী করব? তাদের সাথে কীভাবে যোগাযোগ করব?
উত্তর : আপনাকে নিজ থেকে কিছু করতে হবে না, তারাই আপনার সাথে যোগাযোগ করবে। তারা আপনার কাছে একটি ইমেইল চাইবে (একটি অপশন অটো আসবে), সেখানে ইমেইলটি সঠিকভাবে দিতে হবে। ঠিকমতো সাড়া না দিলে নির্দিষ্ট সময়ের পর আপনার পুরস্কার বাতিল হয়ে যাবে।
প্রশ্ন ৭ : পুরস্কার কি অন্য কাউকে দিয়ে দিতে পারব? অথবা বিনিময়ে সমপরিমাণ অর্থ নিতে পারব?
উত্তর : না, কোনোটাই পারবেন না। এটি হস্তান্তরযোগ্য নয়। তবে উমরাহ জিতলে সাথে একজনকে নিয়ে যেতে পারবেন।
প্রশ্ন ৮ : এই উমরাহ প্যাকেজে কী কী আছে?
উত্তর : প্লেনের টিকিট, ভিসা, মক্কা-মদিনায় ১০ রাতের হোটেল খরচ, সকল প্রকার যাতায়াত এবং তাদের পক্ষ থেকে একজন গাইড। এসব সম্পূর্ণ ফ্রি। তবে খাবার ফ্রি নয়।
প্রশ্ন ৯ : উমরাহ জিতলে কবে নাগাদ যেতে পারব?
উত্তর : এর নির্দিষ্ট সময় তারা এখনো জানায়নি। তবে গত বছরের বিজয়ীরা এ বছর যাচ্ছেন।
প্রশ্ন ১০ : জমজমের পানি জিতলে কীভাবে পাব?
উত্তর : নুসুকের রেগুলেশন অনুযায়ী শুধু সৌদি নাগরিক অথবা সেখানে বসবাসকারীরাই এটি সংগ্রহ করতে পারবেন। তাদের রুলসে স্পষ্ট উল্লেখ আছে যে সৌদির বাইরে এটি পাঠানো হবে না। 

বেশ কিছু উত্তর পাবেন এখানে

মন্তব্যসমূহ

  1. আলহামদুলিল্লাহ। অতি উত্তম এ উদ্যোগ গ্রহণকারী এবং সম্প্রসারণকারী সকলকে মহান রব কামিয়াবি কটুন।আল্লাহুম্মা আমিন।

    উত্তরমুছুন
  2. আলহামদুলিল্লাহ

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর প্লট বরাদ্দের নোটিশ ও প্রসপেক্টাস ও আপডেট

সূরাসমূহের নোট

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারি প্লট