রমজানের প্রস্তুতি

আল কুরআনঃ 
রমজান মাস এ আল কুর আন নাযিল হয়েছে বিধায় এই মাসের মর্যাদা এত বেশি। এই মাসেই আল কুরআনের সাথে সম্পর্ক আরো উন্নয়ন করতে হবে।

ক) কুরআন তেলাওয়াতের জন্য, অর্থ ও ব্যাখ্যা পড়ার জন্য রেডি রাখতে হবে একটি শুধু আরবী মুসহাফ আর সাথে তাফসীর গ্রন্থ।  
খ) যারা আরবী পড়তে পারিনা তারা শেখার চেষ্টা করতে পারি। রমজানে বাদ যোহর মসজিদে কুরআন এর আরবী শিক্ষার আসর আয়োজনের জন্য প্রস্তুতি নিয়ে রাখা যায়
গ) কুরআনের বিভিন্ন আলোচনা এর অডিও, ভিডিও, বই, পিডিএফ এগুলো কালেক্ট করে রাখতে হবে। আমার তৈরি করা আধুনিক, বৈজ্ঞানিক ছবিসহ নোট পড়তে পারেন এখান থেকে 

রোজাঃ
ক) আগের কয়েক মাসেই রোযা রাখা বাড়িয়ে দিয়ে রমজানে ১ মাস রোযা রাখার জন্য শরীরকে তৈরি করা যায়। এতে করে সাহরীর সময় ওঠার প্রাকটিস ও হয়ে যায় কিছুটা। 
খ) সাহরী ও ইফতারে স্বাস্থ্যকর খাবারের তালিকা ও মেনু সেট করে রাখা যায়। খেজুর ও বিভিন্ন ফল, দুধ, ডিম, চিড়া, রুটি, দই ইত্যাদির জন্য প্রস্তুতি নেয়া যায় 

নামাজঃ
ক) যেহেতু রাতে তারাবীহ এর নামাজ ও সময়ে সময়ে তাহাজ্জুদ এর নামাজ পড়তে হবে তাই আগে থেকেই অল্প অল্প করে আগের মাসগুলোতে রাতে নামাজ পড়া বাড়িয়ে দেয়া যায় প্রস্তুতি ও অভ্যাসে নিয়ে আসার জন্য। 
খ) নতুন জায়নামাজ, টুপি, হিজাব কেনা যেতে পারে নামাজে আরো বেশি খুশু ও প্রশান্তি আনার জন্য। 
গ) নামাজ পড়ার জন্য ঘরের একটা জায়গা ভাল করে নির্ধারন করে সেখানে নিরিবিলি পরিবেশ সৃষ্টি করা যেতে পারে।
ঘ) নামাজের আগে দাত মাজার জন্য নতুন মেসওয়াক কেনা যায়, নামাজের আগে মাখার জন্য নতুন আতর কেনা যেতে পারে। 

যাকাতঃ
অনেকেই রমজান মাসে যাকাত দেন তাই নিজের ও প্রযোজ্য হলে প্রতিষ্ঠানের যাকাতের হিসাব আগে থেকেই করে ফেলা যায়। যাকাত ক্যালকুলেটর 

বিভিন্ন বই পাঠঃ
আল কুরআন, হাদীস ও রমজান বিষয়ক নানা বই কেনা, সংগ্রহ করে রাখা যায় এবং পড়া শুরু করা যায়। প্রায় ৫০০+ বইয়ের রিভিউ ও কেনার লিঙ্ক এখানে। আমার লাইব্রেরি থেকে ফ্রি তে বই নিয়ে পড়ে ফেরত দিতে পারেন। সিস্টেম দেখুন 

দোয়াঃ
রমজানে প্রতিদিন কমপক্ষে ১ টি দোয়া করার জন্য আগে থেকেই লিস্ট করে ফেলা দরকার। এতে নতুন নতুন ভিন্ন দোয়া করা যাবে। পরিকল্পনা না থাকলে দেখা যায় একই দোয়া কয়েকবার করা হচ্ছে। হাতে গোনা অল্প কটি দোয়া বার বার করা হচ্ছে। আমি একটা দোয়ার লিস্ট করে রেখেছি, আপনিও নিতে পারেন এখান থেকে। 

ঘর সাজানোঃ 
                                                                                                                                                                                        


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর প্লট বরাদ্দের নোটিশ ও প্রসপেক্টাস ও আপডেট

সূরাসমূহের নোট

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারি প্লট