৯৯। সূরা আল ঝিলঝাল (প্রবল কম্পন)

১ম আয়াতে পৃথিবীর কম্পনকে দুবার বর্ননা করা হয়েছে, যার মাধ্যমে এর চুড়ান্ত প্রচন্ডতা প্রকাশ পেয়েছে। আল্লাহ এখানে ‘যদি’ না বলে ‘যখন’ বলেছেন। অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হবেই এটা নিশ্চিত, কোন সন্দেহ নাই। আয়াতটি passive বা কর্ম বাচ্যে বর্ননা করা হয়েছে। যখন বাক্যে কর্তা না থাকে তখন সে কাজটি সহজেই সম্পন্ন হয় হিসাবে ধরা হয়। এখানে এভাবে বর্ননা করে আল্লাহ বুঝিয়েছেন যে, কিয়ামত ঘটানো তাঁর কাছে খুবই সহজ। এখানে পৃথিবীর কম্পন বলতে পুরা পৃথিবীর কম্পন বোঝানো হয়েছে, অল্প কয়েক জায়গার নয়, পুরা পৃথিবীর কম্পন।


পৃথিবী অনেক জোরে সূর্যের চারিদিকে ঘুরতে থাকলেও আমরা সেটা বুঝতে পারিনা। তবে কিয়ামতের কঠিন সময়ে তা বোঝা যাবে। কম্পন টের পাওয়া যাবে, পৃথিবির stability থাকবে না।

এই সূরাটি আল্লাহ সরাসরি একটি কসমিক ঝাঁকুনি দিয়ে শুরু করেছেন। এখানে আল্লাহ বলেছেন ঝিলঝালাহা” বা তার ভূমিকম্প, অর্থাৎ সেই ভূমিকম্প যা বিশেষভাবে পৃথিবীর জন্য প্রস্তুত করা হয়েছে। শুধুমাত্র রিখটার স্কেল এ পরিমাপ করা কোনো সাধারণ ভূতাত্ত্বিক ভূমিকম্প না, যা কোনো টেকটোনিক প্লেট এর স্লিপ বা কোনো ফল্ট লাইনের ভাঙার কারণে আসে, বরং জিও, অ্যাস্ট্রো ফিজিক্স এর চূড়ান্ত ঘটনা এবং এটি এই মহাবিশ্বের ইহজগতের চূড়ান্ত পরিনতি বা ফাইনাল ডেসটিনেশন বা “সিস্টেম শাট ডাউন”

এটি সেই চূড়ান্ত এবং শেষ ভূমিকম্প হবে যার জন্য এই পৃথিবীকে সৃষ্টির প্রথম দিন থেকে ডিজা]ইন করা হয়েছে। সেসময় হয়তো পৃথিবীর চৌম্বক ক্ষেত্র (ম্যাগনেটিক ফিল্ড) বিশৃঙ্খল হয়ে যাবে, পৃথিবীর অক্ষ (অ্যাক্সিস) বিকৃত হয়ে যাবে এবং তার সমস্ত অভ্যন্তরীণ চাপ একটি বিশ্বব্যাপী বিস্ফোরণের রূপে ফেটে পড়বে।

এই ভূমিকম্পনের ফলে পৃথিবী তাঁর বোঝাসমূহ বের করে দিয়ে মুক্তি পেয়ে যাবে; এটি যেন পৃথিবীর পক্ষ থেকে “ইভিকশন নোটিস” যা বর্নিত হয়েছে ২য় আয়াতে। এই বোঝা বা বের করে দেওয়া মোটাদাগে ২ ধরনের। 

১ম অর্থ সম্পূর্ণরূপে ভূতাত্ত্বিক (জিওলজিকাল); আমরা মনে করি যে এই পৃথিবী, যার উপর আমরা বুক ফুলিয়ে অস্থায়ী রাজত্বের অহংকারে হাঁটি, যার বুকে আমরা আকাশ ছোঁয়া উঁচু ভবন (স্কাইস্ক্রেপার) নির্মাণ করেছি, মনে করেছি এটি শুধুমাত্র একটি নির্জীব শিলা, একটি মৃত গ্রহ এবং একটি নীরব বধির পদার্থ। আধুনিক মানুষ তার বিজ্ঞানীয় নার্সিসিজম (সায়েন্টিফিক নার্সিসিজম) এ মনে করে যে সে প্রযুক্তি এবং পদার্থবিদ্যার শক্তিতে এই পৃথিবীকে তার দাস বানিয়েছে। ভূমিকম্পনের ফলে পৃথিবীর বুকে কোটি কোটি বছরের দমিত লাভা, বিষাক্ত গ্যাস, সোনা, রুপা, হীরা এবং খনিজ সেই বস্তুগত ভার যা পৃথিবী বাইরে বের করে দেবে। মানুষ যে সোনা এবং পেট্রোলের জন্য আজ যুদ্ধ করছে, তা পৃথিবীর পৃষ্ঠে ছড়িয়ে পড়বে।


যমীনের মূল বোঝা বা ২য় অর্থে বোঝা হলো মানুষ ও তাঁর কৃত অপরাধগুলো যা সে কষ্ট করে এতদিন ধারন করে যাচ্ছে।


এই ২য় অর্থ সবচেয়ে ভয়ংকর, ভীতিকর এবং মানসিক অর্থ, মানব ইতিহাসের সাথে যুক্ত। যত নির্দোষ রক্ত এই মাটিতে শোষিত হয়েছে, যত গণকবর তার বুকে লুকানো হয়েছে, এবং যত রহস্য তার স্তরে দাফন করা হয়েছে, পৃথিবী সেই সমস্ত “বায়োলজিকাল এবং হিস্টরিক্যাল ডেটা” একটি ঝাঁকুনিতে বাইরে বের করে দেবে। যে পৃথিবীর পেটে মানুষ থেকেছে এবং তাকে তার শেষ বিশ্রামস্থল মনে করেছে, সেই পৃথিবী তাকে আর আশ্রয় দিতে অস্বীকার করবে এবং তাকে তুলে পৃষ্ঠে আছড়ে ফেলবে। এমন ভয়াবহ ও অস্বাভাবিক অবস্থা, কসমিক ধ্বংস, পদার্থবিদ্যার নিয়মের এই ব্যত্যয় এবং পৃথিবীর এই বিদ্রোহী আচরণ দেখে মানুষ অবাক হয়ে যাবে।


১ম আয়াতে ‘ইযা’ বলে সময়টাকে নির্দিষ্ট না করা হলেও আল্লাহ তাঁর ক্রোধ এর প্রকাশ হিসাবে ৪র্থ আয়াতে এসে ইয়াওমায়িযিন ‘সেদিন’ বলে সেই স্পেসিফিক দিনটিকে নির্দিষ্ট করে দিয়েছেন। পৃথিবীর উপর মানুষ যা যা করেছে সেগুলো পৃথিবী বর্ননা করবে আল্লাহর কাছে এবং/অথবা মানুষদের কাছে। পৃথিবী সব কিছুর সাক্ষ্য দিবে, তার কোথায় কোন কাজ করা হয়েছে। এটি “ইনফরমেশন টেকনোলজি”, “ডেটা লগিং” (ডেটা লগিং) এবং ক্লাউড কম্পিউটিং এর ধারণাকে যুক্তিযুক্ত করে তোলে।

পৃথিবী কিভাবে কথা বলবে, জানাবে? এর একটা যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করানো যায় এভাবে। সিলিকন যা বালি এবং মাটির একটি উপাদান, সেটিকে প্রক্রিয়াকরণ করে আধুনিক যুগে সেমিকন্ডাকটর, মাইক্রো চিপস, মেমরি কার্ড, হার্ড ড্রাইভ এবং মাদারবোর্ড তৈরি করা হচ্ছে। যা অনেক অনেক ডেটা, বই, কোটি কোটি মানুষের কণ্ঠস্বর এবং হাই ডেফিনিশন ভিডিও তার ভিতরে সংরক্ষিত রাখে। যখন একটি সিলিকন চিপকে কম্পিউটারের সাথে যুক্ত করা হয় তখন সে তার সমস্ত লুকানো ডেটা স্ক্রিনে দেখিয়ে ও শব্দে বর্ণনা করে দেয়।

যদি মানুষের তৈরি বালির একটি ছোট চিপ “কথা বলতে” পারে এবং অতীতের ডেটা “প্লেব্যাক” করতে পারে, তাহলে কি এই অসীম মহাবিশ্বের মহানতম স্রষ্টা এই সমগ্র পৃথিবীকে একটি মহান মহাজাগতিক ক্লাউড সার্ভার এবং চূড়ান্ত ডেটা স্টোরেজ ডিভাইস হিসেবে ডিজাইন করতেই পারেন। সেই দিন পৃথিবী সমস্ত লুকানো এবং কোন সেন্সরশিপ ছাড়াই এনক্রিপ্টেড ডেটা ডিক্রিপ্ট করবে এবং সকলের সামনে বর্ণনা করবে। এটা যেন পৃথিবীর ফাইনাল অডিট বা চূড়ান্ত নিরীক্ষা।

৫ম আয়াতে বলা হয়েছেঃ পৃথিবী এই কাজটি সহজেই করতে পারবে কারন আল্লাহ পৃথিবীকে ‘ওহি’ দিবেন। এখানে ওহি বলতে স্পেশাল নির্দেশনা বোঝানো হয়েছে। সচারচর নিয়ম অনুসারে ‘আওহা ইলাইহা’ হওয়ার কথা কিন্তু এ আয়াতে বলা হয়েছে ‘আওহা লাহা’। এটি কি ভুল? না, এখানে সম্ভবত আরবীর ভাষার একটি অসাধারন সৌন্দর্য্য ব্যবহার করা হয়েছে। অব্যয় হিসাবে এখানে ‘ইলা’ এর বদলে ‘লা’ হয়েছে। যখন ১ টা ক্রিয়া তার সাথে অব্যয় ও এর পরে আরেকটা ২য় ক্রিয়া তার সাথে ২য় অব্যয় আসে তখন ১ম অব্যয় ও ২য় ক্রিয়া লুপ্ত করে দেয়া যায়। সম্ভবত আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন ‘আওহা ইলাইহা আযিনা লাহা’। উপরের নিয়ম অনুসারে হয়ে গেছে ‘আওহা লাহা’। অর্থাৎ পৃথিবীকে আল্লাহ সব কিছু বের করে প্রকাশ করে দিতে অনুপ্রাণিত করবেন এবং অনুমতি দিবেন। অর্থাৎ আমাদের পাপের বোঝা বের করে দিতে পৃথিবী সব সময়েই ব্যাকুল রয়েছে, অনুমতি প্রার্থনা করছে।


৬ষ্ঠ আয়াতে ‘ইয়াসদুর’ দ্বারা প্রত্যাবর্তন বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ যমীনে ছিল এরপরে কবরে যাওয়ার পর আবার যমীনে ফিরে আসবে। মানুষ তখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে জড়ো হবে। এখানে আ’মাল শব্দ দ্বারা ইচ্ছাকৃত কাজগুলোকে বোঝানো হয়েছে। অর্থাৎ মানুষ সচেতনভাবে যা করেছে তা দেখানো হবে।


ঐ দিন প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে উঠবে এবং একক ব্যক্তি হিসাবে যাবতীয় কর্মকান্ড পরিচালিত করবে। এজন্য এখানে আল্লাহ মানুষকে বোঝাতে একবচন ‘ইনসান’ শব্দটি ব্যবহার করেছেন। সেদিন অবাক হয়ে কিছু মানুষ ভাবতে থাকবে এই পৃথিবীর কি হলো? এটাই বর্ননা করা হয়েছে ৩য় আয়াতে। মানুষ পৃথিবীর কি হলো সেই চিন্তা করার ও প্রশ্ন করার পর পৃথিবী ও আল্লাহ তাদের বুঝিয়ে দিবেন যে, পৃথিবী ও তার পরিনতি নিয়ে চিন্তা করে লাভ নেই বরং মানুষ, নিজেকে নিয়ে চিন্তা করো, তোমার পরিনতি কি হবে?

কিয়ামতের সময় পার্থিব সম্পর্ক, রাষ্ট্রের ধারণা এবং সোশাল স্ট্রাকচার এর সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে ভেঙে পড়ার ধর্মতাত্ত্বিক ঘোষণা আসবে। আমরা পরিবারের পিছনে, জাতীয়তার পিছনে, রাজনৈতিক দলের পতাকার নিচে, সম্প্রদায়ের দলে এবং ভিড় (মব) এর পিছনে লুকিয়ে যাই। আমরা মনে করি যে তারা আমাদের বাঁচাবে। কিন্তু সেদিন সকলে ছড়িয়ে ছিটিয়ে, একা, চ্ছিন্ন হয়ে প্রত্যেক ব্যক্তি তার নিজস্বতায় বন্দী হবে। একটি নিরঙ্কুশ এবং ভয়ংকর হাইপার ইন্ডিভিজুয়ালিজম মুখোমুখি হবে। 

পরকালে বিচারের কাঠগড়ায় কোনো লিখিত বা শুধুমাত্র অডিও চার্জশিট বা অভিযোগপত্র হবে না যা কোনো বিচারক পড়ে শোনাবে, বরং এটি আমলের একটি লাইভ এবং অডিও ভিজুয়াল সিনেম্যাটিক স্ক্রিনিং হবে। মানুষ সম্ভবত ত্রিমাত্রিক বা হলোগ্রাফিক ভাবে তার সামনে চলতে দেখবে


আয়াত ৭ এ ফা’ শব্দটি দ্বারা আগের সব আলোচনার মূল কারন ও সমাপ্তি টানা হয়েছে। ‘যাররা’ বলতে বুঝায় এমন জিনিস ক্ষুদ্রতম জিনিস যা প্রায় উপেক্ষা করা যায়। এখানে ‘দেখা’ বিষয়টি হাইলাইট করা হয়েছে কারন কিয়ামতের কিছুই এখন দেখা যায় না কিন্তু সেই দিন অবশ্যই সেগুলো দেখা যাবে।


৮ম আয়াতে বোঝানো হয়েছে যে, ক্ষুদ্রতম ভালো কাজ যেমন দেখা যাবে তেমনি ক্ষুদ্রতম খারাপ কাজও দেখা যাবে। এখানে ‘দেখা’ বিষয়টি চোখ দ্বারা দেখার সাথে সাথে বুঝতে পারা বিষয়টিও প্রকাশ পেয়েছে। অর্থাৎ মানুষ ঐ কাজসমূহের ফলাফল এর বিষয়ও বুঝতে পারেবে।


অর্থাৎ এই ছোট ছোট ভালো ও খারাপ কাজ খুবই গুরুত্বপূর্ন। এগুলো তেমন চোখে পড়ে না কিন্তু অনেকবার এগুলো করতে থাকলে তা এক সময় বড় পরিবর্তন নিয়ে আসে। আল্লাহ আমাদেরকে ছোট ছোট ভালো ও খারাপ কাজগুলোর দিকে এই দুনিয়াতেই নজর ও গুরুত্ব দেয়ার তৌফিক দান করুন। আমীন।

মহাবিশ্বে সকল ক্ষুদ্রতম (জাররা) পরিমান বস্তু এর বিষয় আল্লাহ জানেন। বিজ্ঞানের এই যুগে অনু, পরমানু ও এর বিভিন্ন উপাদান আবিষ্কৃত হওয়ার পর এটি ভালভাবে বোঝা যায় যে কত ক্ষুদ্র জিনিসের বিষয়ও আল্লাহ জানেন। সুবহানাল্লহ 

মহানতম, স্বচ্ছতম এবং সংবেদনশীলতম ন্যায় বিচারের উদাহরন এসেছে সূরা ঝিলঝাল এ। যাকে আজকের আধুনিক বিজ্ঞান এবং নৈতিক দর্শনের ভাষায় আমরা কোয়ান্টাম মোরালিটি বা সাব-অ্যাটমিক অ্যাকাউন্টিং নাম দিতে পারি। কাজ ও বটেই, মানব নৈতিকতা (ইথিক্স), এমনকি চিন্তা ভাবনা] এর চূড়ান্ত পরীক্ষা ও বিচার হবে। এটি হবে ঐশ্বরিক ন্যায়ের সবচেয়ে বড়, চূড়ান্ত এবং সূক্ষ্ম মাপকাঠি। সেই আদালতের তুলাদণ্ড কিলোগ্রাম, টন বা মেগাবাইটে কাজ করে না, বরং সে সাব-অ্যাটমিক বা তার চেয়ে সুক্ষ স্কেলে কাজ ও নৈতিকতা তুলে ধরতে সক্ষম এবং বাটারফ্লাই ইফেক্ট এর মত অতি সুক্ষ ও সুদুরপ্রসারি ফলাফল গননায় আসবে।

সূরার শুরু হয়েছিল অনেক বড় জিনিস ও ঘটনা দিয়ে কিন্তু শেষ হয়েছে ক্ষুদ্রতম জিনিস দিয়ে। এটা এই সূরার একটি অনন্য বৈশিষ্ট্য।

আগের সূরার সাথে সম্পর্কঃ

আগের ৯৮ তম সূরা আল বায়্যিনাহ এর শেষের দিকে (আয়াত ৬ এবং ৭) সবচেয়ে খারাপ ও সবচেয়ে ভাল সৃষ্টি এর কথা বর্নিত হয়েছে। এই ৯৯ তম সূরা আল ঝিলঝাল এর শেষে ক্ষুদ্রতম ভাল ও ক্ষুদ্রতম খারাপ এর কথা বর্নিত হয়েছে। 


একে দুটি ভাবে বিশ্লেষন করা যেতে পারে।

ক্ষুদ্রতম ভাল কাজের সমন্বয়ে ভাল সৃষ্টি তৈরি হয় এবং সেই সৃষ্টির পরিনাম হবে ভাল । আবার ক্ষুদ্রতম খারাপ কাজের সমন্বয়ে খারাপ সৃষ্টি তৈরি হয় এবং সেই সৃষ্টির পরিনাম হবে খারাপ যা সূরা আল বায়্যিনাহতে বলা হয়েছে।

আবার খারাপ সৃষ্টির ক্ষুদ্রতম ভাল কাজটিও সেই সৃষ্টি দেখতে পাবে, বিপরীতভাবে, ভালো সৃষ্টির ক্ষুদ্রতম খারাপ কাজটিও সেই সৃষ্টি দেখতে পাবে, যা সূরা আল ঝিলঝাল এ বলা হয়েছে। 

পরের সূরার সাথে সম্পর্কঃ

৯৯ তম সূরা আল যিলযালের শেষ ২ আয়াতে মানুষের কর্মের খুটিনাটি বিষয় প্রকাশ পাবে তা বলা হয়েছে, এই সূরা আল আদিয়াতের শেষ ২ আয়াতে মানুষের চিন্তা/পরিকল্পনার খুটিনাটি বিষয় প্রকাশ পাবে তা বলা হয়েছে। অর্থাৎ ২ টা সূরা মিলিয়ে মানুষের বাহ্যিক ও আভ্যন্তরীন সবই প্রকাশ পাবে তা বলা হয়েছে।


সূরা ঝিলঝাল এ আখিরাতে মানুষের অবস্থার কথা এসেছে এবং এই সূরায় দুনিয়ায় মানুষের অবস্থার কথা এসেছে। আখিরাতের অবস্থা জানার পরও মানুষ তার মালিকের ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ!!! (আয়াত ৬) ৯৯-১০২ এই ৪ টি সূরায় অল্টারনেট ভাবে আখিরাত ও দুনিয়ার কথা এসেছে। (৯৯ তম) সূরা আল যিলযালে যেমন আখিরাতের কথা এসেছিলো তেমনি (১০১ তম) আল ক্বরিয়াহ তে আবার আখিরাতের কথা এসেছে। ১০০ তম সূরা আল আদিয়াত ও ১০২ তম সূরা আত তাকাসুর আবার দুনিয়া বিষয়ক। আল্লাহ এভাবে আখিরাত, দুনিয়া, আবার আখিরাত, আবার দুনিয়া এর বিষয় নিয়ে এসে মানুষকে বারবার সাবধান করেছেন এবং দুনিয়ার সাথে যে আখিরাত অঙ্গাঅঙ্গিভাবে জড়িত তা বোঝাতে চেয়েছেন।


এছাড়া (৯৯ নং) সূরা আল যিলযাল এ মানুষ উত্থিত হবে ও কর্মকান্ড দেখানো হবে তা বলা হয়েছে। (১০০ নং) সূরা আদিয়াত এ মানুষের কর্মকান্ডের পাশাপাশি মনের লুকায়িত উদ্দেশ্যও চিন্তা প্রকাশিত হবে তা বলা হয়েছে। যেহেতু সকল কর্মকান্ড ও চিন্তা প্রকাশিত হবে তাই এর পরের লজিকাল সিকুয়েন্স হলো বিচার। সেই চুলচেরা বিচার এর কথাই উঠে এসেছে (১০১ নং) সূরা আল ক্বরিয়াহ তে। সবশেষে এই সিরিজের শেষ (১০২ নং) সূরা আত তাকাসুর এ বিচারের পর মানুষের পরিনতি দৃশ্যমান হবে তার বর্ননা এসেছে। এ যেন এক অসাধারন লজিকাল সিকুয়েন্স, Continuous process! আল্লাহু আকবার।
উপরের নোটের কিছু অংশ উস্তাদ নোমান আলী খান এর বিভিন্ন লেকচার এবং ইন্টারনেট থেকে কিছু ভিডিও, ছবি থেকে অনুপ্রানীত হয়ে সম্পাদনা করে গ্রহণ করা হয়েছে। কুরআন সম্পর্কে 
উস্তাদের দারুন বই কিনতে পারেন এই লিঙ্ক থেকেঃ রিভাইভ ইয়োর হার্ট , ডিভাইন স্পিচ, 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এর প্লট বরাদ্দের নোটিশ ও প্রসপেক্টাস ও আপডেট

সূরাসমূহের নোট

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সরকারি প্লট