সূরার মূল থীম হলো বিস্ময়কর বিষয়। তবে কুরআন বিস্ময়কর সব কিছু সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারে তাই আধুনিক যুগের নতুন কোন বিস্ময়কর বিষয় সামনে এলে কুরআন যে সমাধান দিয়ে রেখেছে তাই সর্ব শ্রেষ্ঠ সেটা মনে প্রানে বিশ্বাস করে মেনে নিতে হবে। দাজ্জালের ফিতনা এই উম্মাতের উপর সবচাইতে বড় ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা আল কাহাফ বার বার পড়ার উপদেশ এসেছে। যেহেতু সবচাইতে বড় ফিতনার রক্ষাকবচ হিসাবে এই সূরাকে নির্ধারন করা হয়েছে সেহেতু বর্তমানে আমাদের সমাজে ঘটে যাওয়া অন্য যে কোন ফিতনা ঐ দাজ্জালের ফিতনা থেকে কম এটা স্বাভাবিক; আর যেহেতু দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরা আল কাহাফকে রক্ষাকবচ হিসাবে নির্ধারন করা হয়েছে সেহেতু আমাদের আশেপাশের সব ফিতনা থেকে বাঁচার জন্য এই সূরা অনেক কার্যকরী হবে এটাই লজিকাল। আর ৭ দিন পর পর এই সূরা পড়া, বোঝার মাধ্যমে একজন মুসলিম তার আশেপাশের ফিতনার মোকাবেলায় শক্তি পাবে এটাই আল্লাহ চান। আল্লাহ এই সূরার শুরুতে মহাবিশ্বের সবচেয়ে বড় সত্য এবং এই কিতাবের চূড়ান্ত, স্পষ্ট অবস্থানের বিশ্বব্যাপী ঘোষণা দিয়ে শুরু করেছেন। মানুষের আধুনিক, পোস্ট-মডার্নিজম (Post-...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন