পবিত্রতা অর্জনের ৩ টি উপায়
পবিত্রতা অর্জনের ৩ টি উপায়
১। অযু করা
অযুর ফরজ ৪ টি
১. সমস্ত মুখমণ্ডল ধৌত করা: কপালের চুলের গোড়া থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত
২. দুই হাতের কনুইসহ ধৌত করা: হাতের আঙুলের ডগা থেকে কনুই পর্যন্ত ধোয়া
৩. মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করা: ভেজা হাত দিয়ে মাথার সামনের অংশ বা অন্তত এক-চতুর্থাংশ মাসেহ করা
৪. দুই পায়ের টাকনুসহ ধৌত করা: পায়ের আঙুল থেকে শুরু করে টাকনুর (গোড়ালি) ওপর পর্যন্ত ধোয়া
২। গোসল করা
গোসলের ফরয ৩ টি
১. গড়গড়া সহকারে কুলি করা: মুখের ভেতর কোনো অংশ যেন শুকনো না থাকে
২. নাকে পানি দেওয়া: নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো
৩. সমস্ত শরীর ধৌত করা: মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে পানি ঢেলে ভালোভাবে ভেজানো, যেন একটি চুল পরিমাণ জায়গাও শুকনো না থাকে
৩। তায়াম্মুম করা
তায়াম্মুমের ফরয ৩ টি
১. পবিত্রতার নিয়ত করা
২. সম্পূর্ণ মুখমণ্ডল একবার মাসেহ করা
৩. উভয় হাত কনুইসহ একবার মাসেহ করা
.png)


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন